তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ
দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎকালে চসিক মেয়র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।”
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে।”
এটিভি/এসএম/সারাদেশ