প্রতিবছরের মতো এবারও মহেশখালীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের যৌথ আয়োজনে বান্দরবান-লামা-আলী কদমে বসতে যাচ্ছে তিন দিনের প্রতিনিধি সভা ও মিলনমেলা।
১৮ জানুয়ারী রবিবার সকাল ৮টার সময় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের চালিয়াতলী কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। এতে মহেশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক কপিল বিন আমির জানানো হয়, এই মিলনমেলা ও প্রতিনিধি সভার মূল উদ্দেশ্য হচ্ছে মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, স্থানীয় ও জাতীয় ইস্যু নিয়ে মুক্ত আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করা। পাশাপাশি সংবাদকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ, নৈতিকতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়েও আলোচনা হবে।
তিন দিনের এই কর্মসূচিতে প্রতিনিধি সভার পাশাপাশি মতবিনিময় সভা, স্মরণীয় মুহূর্ত ভাগাভাগি এবং মিলনমেলার বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। সুন্দর ও শান্ত পরিবেশে আয়োজিত এই মিলনমেলা সাংবাদিকদের জন্য কাজের চাপ থেকে কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের মধ্যে অন্যতম উপদেষ্টা মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বন্দর নিউজের সম্পাদক হোবাইব সজীব জানান, মহেশখালীর সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনিক সম্পর্ক জোরদারে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। আর সাংবাদিক সবসময় ঐক্যবদ্ধ এটি প্রমানিত এ মিলনমেলার মাধ্যমে। ###