https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম - atv sangbad স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম - atv sangbad স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৫৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ডা. রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘আমরা গণমানুষের কল্যাণ এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি দেশের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যব্যবস্থা উন্নত করে মানুষের কাছে পৌঁছে দিতে যুক্তরাজ্যের মডেলে বাংলাদেশে ন্যাশনাল হেলথ সার্ভিস চালু করা হবে।’

আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠে ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত ৫০০ জনের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, দুর্যোগ কিংবা যেকোনো বিপর্যয়ে বিএনপি তাদের পাশে থাকে। আমাদের চেয়ারম্যান সবসময় নেতাকর্মীদের নির্দেশ দেন, যেন তারা মানুষের দুঃসময়ে পাশে থাকেন।’

তিনি বলেন, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আছে, তা রোধ করতে হবে।

বিএনপি এটা নিয়েও কাজ করবে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থায় গর্ভকালীন মা ও শিশুর স্বাস্থ্যসেবা কিভাবে নিরাপদ করা যায় এবং পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে তৈরি করা যায় সে জন্য আমাদের টিম কাজ করছে। এই স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে সবার সহযোগিতা দরকার। এরপর দেশে একটি ভালো স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
আর তার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসাতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিজয় অর্জন করতে হবে। গণতান্ত্রিক ধারাকে রক্ষা ও সুরক্ষার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে নির্বাচন অবশ্যই সঠিক ও গ্রহণযোগ্য পদ্ধতিতে হতে হবে।

কিছু মহল বিএনপি ও দলের প্রার্থীদের বিরুদ্ধে কটূক্তি করছে এবং ব্যাকডোর রাজনীতির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা রুখতে সাংবাদিকসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে যেন কোনো কারচুপি বা অনিয়ম না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড্যাব নেতা ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. মো. ইউনুস আলী, ডা. শরীফুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সারজানা সুলতানা, ডা. সজীব, ডা. ইমরান, ডা. প্রিন্স, ডা. মুসা প্রমুখ।

এটিভি/এসএম/রাজনীতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ