https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই'ন্তে'কা'ল - atv sangbad বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই'ন্তে'কা'ল - atv sangbad বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই'ন্তে'কা'ল - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই’ন্তে’কা’ল

অনলাইন ডেস্ক,এটিভি সংবাদ / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন
বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই'ন্তে'কা'ল
বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ই'ন্তে'কা'ল

আধুনিক যুগের প্রভাবশালী মুসলিম দার্শনিক ও জ্ঞানের ইসলামীকরণ ধারণার পথিকৃৎ ড. সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৮ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইন্তেকাল করেন তিনি।

পরে আজ সোমবার দুপুরে আত-তাকওয়া টিটিডিআই মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং বুকিত কিয়ারা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেছেন নকিব আল-আত্তাসের ছেলে ড. সাইয়েদ আলি তাওফিক।ড. নকিব আল-আত্তাসের মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ার ইবরাহিম লেখেন, ‘ড. মুহাম্মদ নকিব আল-আত্তাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

তিনি আমাদের যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন। তিনি ছিলেন এমন একজন দার্শনিক যিনি কেবল আমরা কী জানি তা নয়, জ্ঞান কীসের জন্য তা জানতেন।’শোক বার্তায় তিনি আরো লেখেন, ‘ইসলাম ও ধর্মনিরপেক্ষতা’ এবং বিখ্যাত গ্রন্থ ‘প্রোলেগোমেনা টু দ্য মেটাফিজিক্স অব ইসলাম’-এর মাধ্যমে তিনি জ্ঞানের ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং ইসলামী বিশ্বদৃষ্টির চিন্তাগত ভিত্তি স্থাপন করেছিলেন। মালয়েশিয়া তাঁর কথা শুনেছে।

মুসলিমবিশ্ব তাঁর কথা শুনেছে। তিনি ১৮ রমজানে ৯৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তা ছিল সুন্দরভাবে বেঁচে থাকা জীবন এবং একটি সুন্দর বিদায়। আমি মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে, মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে তাঁর অনুকম্পা দান করুন এবং ধার্মিকদের মধ্যে সর্বোচ্চ স্থান দান করুন।
ড. মুহাম্মদ নকিব আল-আত্তাস জ্ঞানের ইসলামীকরণের ধারণার (Concept of Islamisation of Knowledge) পথিকৃৎ হিসেবে বিবেচিত। ধর্মীয় শিক্ষা, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব, সাহিত্য এবং শিল্পসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর এ ধারণার প্রয়োগ করা হয়।

ড. সাইয়েদ মুহাম্মদ নকিব ছিলেন মালয়েশিয়ার বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন (আইএসটিএসি)-এর প্রতিষ্ঠাতা। তিনি সমসাময়িক ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ছিলেন সমানভাবে সমাদৃত।

২০২৪ সালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইসকান্দার তাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে রাজকীয় অধ্যাপকের পদ ও উপাধি প্রদান করেন। রাজকীয় অধ্যাপক (Royal Professor) হলো মালয়েশিয়ার সর্বোচ্চ ও সবচেয়ে সম্মানিত অধ্যাপকের পদ যা রাজা কর্তৃক প্রদত্ত। তা জনগণ ও দেশের জন্য মূল্যবান অবদান রেখেছেন এমন বিশিষ্ট অধ্যাপকদের দেওয়া হয়। এর আগে এই উপাধিতে ভূষিত প্রথম ও একমাত্র ব্যক্তি ছিলেন ১৯৭৮ সালে প্রয়াত রাজকীয় অধ্যাপক আবদুল আজিজ উংকু আব্দুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ