আল মামুন তালুকদার
জেলাপ্রতিনিধি বগুড়া
আজ ১৩ মার্চ ২০২৬, শুক্রবার বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় এবং সাংবাদিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণ ও তাদের পরিবারের সদস্যদের শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।