মো. উজ্জ্বল হাসান জয়, স্টাফ রিপোর্টার //
গাজীপুর জেলার শ্রীপুরের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহিদুল আলম রবিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। যার ফেসবুক পোস্ট এক সময় মুহূর্তেই ভাইরাল হয়ে যেতো। অসহায়, অবহেলিত ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতো এ মানবিক নেতা মো. জাহিদুল আলম রবিন।
ঈদ এলে শ্রীপুরের হাজারো সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিতেন মনের আনন্দে। তিনি এই ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়েই বেশি আনন্দ উপভোগ করতেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আজ আমি এলাকার সাধারণ মানুষদের থেকে অনেক দূরে। ঈদ আসছে, না পারছি তাদের পাশে থাকতে, না পারছি তাদের জন্য কিছু করতে? এই কষ্টে আজ আমি মর্মাহত, আমার নেই কোন প্রকার ঈদ আনন্দ!
আমার শ্রীপুরের সর্বসাধারণের জন্য ভালোবাসা অবিরাম। সকলে বেঁচে থাকুন সুস্থতায়। আল্লাহ আপনাদের সহায় হোন।