https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস - atv sangbad পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস - atv sangbad পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস
পবিত্র কোরআন ও বৈজ্ঞানিক মানস

4 / 100 SEO Score
কেউ কোরআনের আয়াতগুলো মনোযোগ ও গভীর চিন্তা-ভাবনার সঙ্গে পর্যালোচনা করলে সহজেই লক্ষ্য করবে যে এতে পঠন, জ্ঞানার্জন, চিন্তা, আত্মসমালোচনা, প্রশ্ন করা, পর্যবেক্ষণ, আচরণবিধি, আইনশাস্ত্র এবং যুক্তিবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি, মানুষের শ্রবণ, দৃষ্টি ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর জন্যও স্পষ্ট আহবান জানানো হয়েছে। অন্যদিকে নবী করিম (সা.)-এর জীবন, সিরাত ও সুন্নত অধ্যয়ন করলে প্রতীয়মান হয় যে তিনি ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র—প্রতিটি স্তরেই এবং যুদ্ধ বা শান্তি উভয় পরিস্থিতিতেই—পঠন-পাঠন, শিক্ষা প্রদান, লেখালেখি, তথ্য সংরক্ষণ, জ্ঞানার্জন ও গভীর অনুধাবনের ওপর অসামান্য গুরুত্ব দিয়েছেন।”

প্রকৃতপক্ষে নবী (সা.) তাঁর দাওয়াতি মিশনকে প্রায় সম্পূর্ণভাবে শিক্ষাদান, জ্ঞানার্জন এবং জ্ঞানের প্রসারের মধ্যেই কেন্দ্রীভূত রেখেছিলেন।”

বলেন : ‘আমাকে শুধু একজন শিক্ষক হিসেবেই প্রেরণ করা হয়েছে।’

(সহিহ মুসলিম, হাদিস : ১৪৭৮)

পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই একজনকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন—যদিও তারা এর আগে সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল।’ (সুরা : জুমআ, আয়াত : ২)

এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন, ‘তাঁর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।’

(সুরা : ফাতির, আয়াত : ২৮)

আরো বলেন, ‘যারা জানে এবং যারা জানে না—তারা কি সমান?’

(সুরা : জুমার, আয়াত : ৯)”

এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি দ্বিনের জ্ঞান দান করেন।”

অন্যত্র বলেন, ‘জ্ঞান অর্জিত হয় অধ্যয়নের মাধ্যমে।’ (সিলসিলাতুস সহিহা, হাদিস: ৩৪২)

অধ্যাপক ওমর ওবায়েদ বলেন, মানবজাতির প্রতি নাজিল হওয়া সর্বশেষ ওহির সূচনা যেহেতু ‘পড়ো’ শব্দ দিয়ে, তাই এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে পঠন, জ্ঞানার্জন, শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদানই এই ধর্মের মূল চাবিকাঠি। এগুলোই ইসলামের মূল্যবোধ ও বিধান বোঝার পথ এবং মানবতা ও সভ্যতার উন্নতি ও অগ্রগতির প্রধান মাধ্যম।

ইসলাম একদিকে প্রকৃত ধর্মীয় অনুশীলন এবং অন্যদিকে পরিশুদ্ধ, সুশীল ও সভ্যতা-সংস্কৃতিবান মানুষ গঠনের ওপর ভিত্তি করে একটি শিক্ষানিবেশ মনন গড়ে তোলে।”

তাই তো ইরশাদ হয়েছে, ‘পড়ো, আর তোমার রব পরম দাতা।’ (সুরা : আলাক, আয়াত : ৩)তিনি মানবজাতিকে দান করেছেন উপলব্ধির ক্ষমতা, জ্ঞান অর্জনের উপকরণ এবং সেই জ্ঞান লাভের নানা উৎস। এসব উপাদান যেভাবে মানুষকে ঐশী ওহির সঙ্গে একটি সুদৃঢ় বুদ্ধিবৃত্তিক সংযোগ স্থাপন করতে সহায়তা করে, তেমনি জ্ঞানের ভিত্তিতে ধর্মীয় অনুশীলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করে এবং ইবাদত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীতে খলিফা হিসেবে মানুষের দায়িত্ব পালন করতে শেখায়।

তাই কোরআন যে বৈজ্ঞানিক মানস প্রতিষ্ঠা করতে এসেছে, আজকের এই সময়ে মুসলিম জাতির জন্য সেটিই সবচেয়ে বেশি প্রয়োজন। এটিই একমাত্র চিন্তাধারা, যা ধর্ম ও বিজ্ঞানের মধ্যে কোনো মৌলিক বিরোধ বা সংঘাত আছে—এই ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে; বরং এই মানসিকতা আধুনিক বিজ্ঞানের সেই সংকীর্ণ ও হ্রাসবাদী ব্যাখ্যার সমালোচনা করে, যা বিজ্ঞানকে শুধু প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তির সীমিত পরিসরে আবদ্ধ করে রেখেছে।”

এর ফলে ইসলামী জ্ঞানচর্চা, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিদ্যাকে হয় উপেক্ষা করা হয়েছে, নয়তো সেগুলোকে ‘শিল্প’ হিসেবে আখ্যায়িত করে বিজ্ঞান হিসেবে তাদের স্বীকৃতি অস্বীকার করা হয়েছে—এই অজুহাতে যে এগুলো পরীক্ষামূলক পদ্ধতির ওপর নির্ভরশীল নয়।এই বৈজ্ঞানিক মানসকে পুনরুজ্জীবিত করতে পারলে আমরা আমাদের হারানো ভূমিকা পুনরুদ্ধার করতে পারব এবং মানবজাতির কাছে আমাদের সেই বার্তা পৌঁছে দিতে সক্ষম হবো—যার সূচনা হয়েছিল হেরা গুহায় অবতীর্ণ প্রথম ওহি ‘পড়ো’ দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ