https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩১ - atv sangbad কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩১ - atv sangbad কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩১ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

4 / 100 SEO Score

অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কিয়েভে বড় ধরণের রুশ হামলায় একজন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

রাজধানী কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকরা জানান, বিস্ফোরণের আগে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। রাতজুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অনেক বাসিন্দা আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনে ছুটে যান।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় রাশিয়া ৬৭০টির বেশি আক্রমণাত্মক ড্রোন ও ৫৬টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বেশিরভাগ হামলার লক্ষ্য ছিল কিয়েভ।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘যারা মনে করে যুদ্ধ শেষের দিকে যাচ্ছে, এটি তাদের কাজ হতে পারে না। এই হামলার বিষয়ে অংশীদার দেশগুলোর নীরব না থাকা গুরুত্বপূর্ণ।’

তিনি সতর্ক করে বলেন, হামলার স্থানগুলোয় ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে।

জেলেনস্কি জানান, কিয়েভের ২০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসিক ভবন, একটি স্কুল, একটি পশু চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শহরে চালানো এই হামলায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

পরে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভ অঞ্চলে বিভিন্ন হামলায় এক শিশুসহ মোট ৩১ জন আহত হয়েছে।

ভোর হওয়ার পর এএফপির সাংবাদিকরা কিয়েভে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীদের জীবিতদের খোঁজ করতে দেখেছেন।

আংশিক ধসে পড়া একটি আবাসিক ভবন থেকে আহত একজনকে উদ্ধার করে বের করে আনতেও দেখা যায় উদ্ধারকর্মীদের।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে।

মঙ্গলবার রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতি শেষ করার পর আবারও মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রেড স্কয়ারে সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে এ সপ্তাহের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় তুলতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

চার বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ