https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তুষখালীতে ঈদের ‘বিবাহিত-অবিবাহিত’ ক্রিকেট যুদ্ধ: ট্রফি পেল জুনিয়ররা - atv sangbad তুষখালীতে ঈদের ‘বিবাহিত-অবিবাহিত’ ক্রিকেট যুদ্ধ: ট্রফি পেল জুনিয়ররা - atv sangbad তুষখালীতে ঈদের ‘বিবাহিত-অবিবাহিত’ ক্রিকেট যুদ্ধ: ট্রফি পেল জুনিয়ররা - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

তুষখালীতে ঈদের ‘বিবাহিত-অবিবাহিত’ ক্রিকেট যুদ্ধ: ট্রফি পেল জুনিয়ররা

মো. আতিকুল ইসলাম ​স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

1 / 100 SEO Score

পবিত্র ঈদুল আজহার আনন্দকে গ্রামীণ যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন-এর তুষখালী তালেব মার্কেট এলাকায় তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে  এক জমজমাট প্রীতি ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই আকর্ষণীয় সিরিজে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় এলাকার দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দল— “তালেব মার্কেট সিনিয়র একাদশ (বিবাহিত)” এবং “তালেব মার্কেট জুনিয়র একাদশ (অবিবাহিত)”।
প্রীতি ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অভিজ্ঞ সিনিয়র একাদশ। এরপর সিরিজ সমতায় ফেরাতে মরিয়া জুনিয়র একাদশ দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সিনিয়রদের সামনে জয়ের জন্য ৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয়। তবে সিনিয়র একাদশ রান তাড়া করতে নামার পরপরই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বেরসিক বৃষ্টি না থামায় পিচ ও মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ ও সিরিজটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। পরবর্তীতে সৌহার্দ্যপূর্ণ আবহ বজায় রাখতে উভয় দলের খেলোয়াড় ও অধিন্যাকদের যৌথ সম্মতিক্রমে রান রেট ও সার্বিক পারফরম্যান্সে এগিয়ে থাকা জুনিয়র একাদশকে এই সিরিজের চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

খেলা শেষে তুষখালী মাঠে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, সাবেক ছাত্রদল নেতা ও একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম (জহির), ছাত্রদল নেতা মো. নাজমুল, ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মনির উজ্জামান মনির, সাহিন বিশ্বাস ও মো. আতিকুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক মো. জাহিরুল ইসলাম (জহির) বলেন, “বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সব ধরণের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই।” তরুণদের পড়াশোনার পাশাপাশি মাঠের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য একটি উন্নতমানের ফুটবল উপহার দেন। তার এই ব্যতিক্রমী ও প্রেরণাদায়ক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও তরুণেরা করতালির মাধ্যমে সাধুবাদ জানান।

​খেলাধুলার এই জোয়ার শুধু তালেব মার্কেটেই সীমাবদ্ধ ছিল না ঈদ উপলক্ষে গতকাল পুরো ছোটবিঘাই ইউনিয়নজুড়েই বিভিন্ন গ্রামে ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে স্থানীয় তরুণদের উদ্যোগে জমজমাট ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। “মাদককে না বলুন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে হ্যাঁ বলুন”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই গ্রামীণ ক্রীড়া উৎসবের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বন্ধন দৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ