https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা - atv sangbad অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা - atv sangbad অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ / ৭৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

9 / 100 SEO Score

রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ //

ছয় দফা বাস্তবায়নে দেশের অন্যান্য হাসপাতালের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্যরা।

আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক।

এদিন বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মবিরতি শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা।

এ সময় তাদের ঘোষিত ছয় দফা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা এবং বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর নির্ধারণ করা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দাবিও ছয় দফার অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মবিরতির কারণে চিকিৎসাসেবায় কোনো ধরনের সংকট তৈরি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি কমিয়ে আনতে বর্তমানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থাপনায় চিকিৎসাসেবা চলছে। জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোয় সেবা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভর্তি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, ওয়ার্ড ব্যবস্থাপনা এবং বিভিন্ন রুটিন চিকিৎসা কার্যক্রমে এর প্রভাব পড়েছে।

আন্দোলনরত চিকিৎসকদের দাবি, বর্তমানে চিকিৎসা শিক্ষার ব্যয়, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং কর্মপরিবেশের বাস্তবতার সঙ্গে বিদ্যমান ভাতা ও নীতিমালার কোনো সামঞ্জস্য নেই।

তাদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের মর্যাদা ও কর্মপরিবেশ উন্নত করার আহ্বান জানালেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ