https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেলো বাবার! - atv sangbad কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেলো বাবার! - atv sangbad কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেলো বাবার! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেলো বাবার!

ফরহাদ হোসেন রাজ। কিশোরগঞ্জ প্রতিনিধি // / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

12 / 100 SEO Score

ফরহাদ হোসেন রাজ। কিশোরগঞ্জ প্রতিনিধি //

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার চৌধুরীহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৭০) মূলত সদর উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা ছিলেন। তবে কয়েক বছর আগে তিনি চৌধুরীহাটি গ্রামে একটি বাড়ি কিনে সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি পাকা কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক ও তার বড় ছেলে মো. আলমের (৩৫) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, এ সময় আলম ক্ষিপ্ত হয়ে তার বাবার গলা চেপে ধরেন। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, তার ছেলে আলমের আক্রমণের কারণেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর সময় নিহতের গাল ও কানে রক্তের চিহ্ন দেখা যায়। ঘটনার পরপরই আলম ও তার স্ত্রী রেখা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান।

নিহতের স্বজনরা জানান, আব্দুর রাজ্জাকের দুই ছেলে রয়েছে। বড় ছেলে আলম বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ের বয়স প্রায় ১৫ বছর এবং ছোট মেয়ের বয়স ৭ বছর। ছোট ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রী রেখা বেগমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ