https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী - atv sangbad বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী - atv sangbad বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী

সৈকত মনি। এটিভি সংবাদ // / ৭০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

13 / 100 SEO Score

সৈকত মনি। এটিভি সংবাদ //

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী। আজ শনিবার বিকালে সেখানে দাফন করা হয় তাকে। এর আগে এদিন বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে ঢাকা জেলার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর মুক্তিযোদ্ধা কবিকে। জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে কবির দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, ‘আল মুজাহিদী ছিলেন একজন চৌকস সাহিত্য সম্পাদক। ষাটের দশক থেকে মৃত্যু অবধি কবিতায় সোচ্চার ছিলেন তিনি। নিজে যেমন লিখতেন, তেমনি কবিদের পৃষ্ঠপোষকতা ও তাদের নিয়ে বিচিত্র রচনা সৃষ্টির মাধ্যমে সংস্কৃতির একটি উজ্জ্বল মান গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছিলেন।

কবিকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কবি আবদুল হাই শিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শাহীন রেজা, তপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ অনেকে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘দীর্ঘদিন বাংলাদেশের সংস্কৃতিজগতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আল মুজাহিদী। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় অবাধ বিচরণ ছিল তার। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে তার অবদান দীর্ঘদিন মনে রাখবে দেশবাসী।

কবি আবদুল হাই শিকদার বলেছেন, ‘আমাদের মাথার ওপর একজন অভিভাবক ছিলেন আল মুজাহিদী। ষাটের দশকের ছাত্রনেতা, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বরেণ্য সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

পরে দুপুর ১২টায় আল মুজাহিদীর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত স্থান জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে কবির ইচ্ছা অনুযায়ী জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন কবি ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, কবি মজিদ মাহমুদ, নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদসহ অনেকে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন, এই কবিকে জীবদ্দশায় বাংলা একাডেমি পদক দেওয়া হলো না, স্বাধীনতা পদকও দেওয়া হলো না। তার প্রতি অবিচার করা হয়েছে।

বাবা সম্পর্কে বলতে গিয়ে ছেলে শাবিব আল মুজাহিদী বলেছেন, আমার বাবা একজন কবি, দার্শনিক ও বহুভাষাবিদ ছিলেন। অথচ বিগত সরকার তার বিরুদ্ধেও আদালতে গাড়ি পোড়ানোর মামলা দেয়। বাবা প্রায়ই বলতেন, একজন কবি কখনো খুনি হতে পারেন না।

কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাবে কবির মেয়ে পরমা মুজাহিদও উপস্থিত ছিলেন। পরে বায়তুল মোকাররমে চতুর্থ জানাজা শেষে বিকাল চারটায় তাকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মুজাহিদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ