প্রদীপ বিশ্বাস।দামুড়হুদা উপজেলা প্রতিনিধি//
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের শাহাবদ্দী বিশ্বাসের ছেলে আশাদুলের জমি জোর পূর্বক ভোগ দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আজ্জেল মরার ছেলে শরীফ,আরিফ ও ফরিদের বিরুদ্ধে।নিজের জমি ফিরে পেতে অসহায় আশাদুল এখন ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।আশাদুল জানান আমার পৈত্রিক সম্পত্তি শরীফ,আরিফ,ফরিদ রা মিলে দীর্ঘবছর ধরে ভোগদখল করে আসছে।তারা আমাদের ১২ বিঘা জমি জোর করে ভোগদখল করছে।স্থানীয় লোকজন বসে চাকুলিয়া স্কুলের পিছনে বাকড়ি মাঠে আমার ১০ কাঠা জমি মেপে বুঝ করে খুঁটি পুতে দিলেও তারা আবারো সেসব খুঁটি উপড়ে দিয়েছে।আমার জমি আমি খাজনা খারিজ করে রেডি।কিন্তু তারা জমি ছাড়ছেনা।সব সময় লাঠির ভয় দেখায়।ভয়ে আমি জমির কাছেও যেতে পারছিনা।গ্রাম ছেড়ে কার্পাসডাঙ্গায় ঘর ভাড়া করে খেয়ে না খেয়ে দিন পার করছি। আমি আমার সম্পত্তি ফেরত চাই।আমি ন্যায় বিচার চাই বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।তিনি আরো জানান চাকুলিয়ার সহিদুল ও ফুলবাড়ির রায়হানের নামের এই দুই ব্যাক্তি আমার জমি নিয়ে তাদের পক্ষ হয়ে আরো ঝামেলা করছে।এ বিষয়ে জানতে শরীফদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।স্থানীয়রা নাম না প্রকাশের শর্তে বলেন কাগজ যার জমি তার।তাহলে যার বৈধ কাগজপত্র আছে তাকে তার জমি বুঝিয়ে দিতে হবে।না হলে এই জমিই একদিন কাল হবে সবার জীবনে।