https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শনে রিহ্যাব নেতারা - atv sangbad উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শনে রিহ্যাব নেতারা - atv sangbad উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শনে রিহ্যাব নেতারা - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শনে রিহ্যাব নেতারা

বিশেষ প্রতিনিধি। এটিভি সংবাদ / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন

12 / 100 SEO Score

বিশেষ প্রতিনিধি। এটিভি সংবাদ //

রূপায়ণ গ্রুপের আবাসন প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন দেশের আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। পরিদর্শন শেষে দেশের মেগাসিটির প্রকল্পগুলোর উন্নয়নে সরকারের আরও সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন তারা।

প্রকল্পটি পরিদর্শন করেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন সদস্যরা। এ সময় তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন প্রতিনিধি দল। আন্তর্জাতিক মানের স্থাপত্য, সবুজায়ন ও উন্মুক্ত স্থানের সমন্বয় দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, ‘বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায়, তা অনেকের জানা নেই। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার। সরকার সহযোগিতা করলে বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। আমি এখানে এসে দেখলাম বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। এখানে বসবাস করছে তারা। বিদেশি নাগরিকরা যেখানে-সেখানে থাকেন না। সবসময় একটি নিরাপদ স্থান খোঁজেন। তাই আমি বলতে পারি, রূপায়ণ সিটি উত্তরা একটি সুরক্ষিত জায়গা।’

পরিদর্শন শেষে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

রিহ্যাবের প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, এ. জেড. এম. কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ. এস. এম. আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল ও তাসনোভা মাহবুব সালাম।

এ সময় ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.) এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ