ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন করে হামলার পর এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর বলেছেন, গত রাতে প্রদেশটির তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠা