আব্দুল জলিল, নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ //
মধুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬) সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন, মধুপুরের কর্মবীরখ্যাত উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
তিনি কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের কক্ষগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম, নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ না থাকে।
দেশ জাতি তথা শিক্ষার্থীদের স্বার্থে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের চিন্তা-চেতনার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম এর সম্পাদক এস এম জামান। সম্পাদক বলেন, বর্তমান সরকার শিক্ষাখাত নিয়ে যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করছেন, তাতে অবশ্যই আমাদেরকে ভালো কিছু নিয়ে এগোতে হবে।