https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট - atv sangbad জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট - atv sangbad জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

মাদারীপুর জেলা প্রতিনিধি ।। / ৪০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

1 / 100 SEO Score

জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির মাদারীপুর শহরের পানিছত্র এলাকার গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়ির তালাবদ্ধ বাড়ির কোলা পসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে ঢুকে চোরেরা আলমারির লকার তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, চুরির ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার সম্পদ খোয়া গেছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, জজ আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তারা না থাকার কারণে বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগ পেয়ে গভীর রাতে চোরচক্র কোলা পসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে ঢুকে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি করে নিয়ে গেছে বলে এমন অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। তিনি খবর পেয়ে ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সিনিয়র সিভিল জজ আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এ চুরির ঘটনায় এলাকাজুড়ে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ