https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফেসবুক লাইভে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু'র - atv sangbad ফেসবুক লাইভে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু'র - atv sangbad ফেসবুক লাইভে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু'র - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ফেসবুক লাইভে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু’র

হাসানুর রহমান হিমন গাইবান্ধা প্রতিনিধি : / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

4 / 100 SEO Score

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) তার নামে ফেসবুক লাইভে প্রচারিত বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Sri Horidas Chondro Toronidas” থেকে গত ৫ জুলাই প্রচারিত এক ফেসবুক লাইভে তাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মন্দিরের নির্মাণ বা উদ্বোধনের সঙ্গে তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কারও বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অধিকার কারও নেই। তাই সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকা, প্রচারিত বক্তব্য প্রত্যাহার করা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি। অন্যথায়, নিজের সম্মান, সুনাম ও জনআস্থা রক্ষার্থে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য নজরুল ইসলাম।

এছাড়া তিনি নির্বাচনী এলাকাসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার নামে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য শেয়ার, মন্তব্য বা প্রচার থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার, লাইক বা মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করারও আহ্বান জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ