https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স - atv sangbad মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স - atv sangbad মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক, / ২৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

4 / 100 SEO Score

কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স।

৬০ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। টুর্নামেন্টে এটি এমবাপ্পের অষ্টম গোল। ছয় মিনিট পর ডেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর এতেই বোস্টনের অদূরে জিলেট স্টেডিয়ামে লেস ব্লুজদের জয় নিশ্চিত হয়।

আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ চারের লড়াইয়ে ২০১৮ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন বনাম বেলজিয়ামের মধ্যকার বিজয়ী দল।

আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোকে ফ্রান্সের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

কিন্তু দিদিয়ের দেশ্যমের দল শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল। সীমিত সামর্থ্যরে মরক্কো পুরো ম্যাচে ৮৩তম মিনিট পর্যন্ত গোলমুখে একটি শটও নিতে পারেনি। ওই সময় আজেদিন উনাহির একটি ফ্রি-কিক ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান প্রতিহত করেন।

তবে ফ্রান্স গোলের দেখা পেতে কিছুটা বেগ পায়। ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কিলিয়ান এমবাপ্পে। স্পট কিক থেকে নেওয়া তার পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

নুসাইর মাজরাউইয়ের ফাউলে এমবাপ্পে পেনাল্টি আদায় করেছিলেন। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার কারণে পেনাল্টি নিতে তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হয়।

মরক্কো বিরতি পর্যন্ত কোনোভাবে প্রতিরোধ গড়ে তুললেও শুরু থেকেই মনে হচ্ছিল ফ্রান্সের অবিরাম চাপের সামনে তাদের রক্ষা পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

অবশেষে ৬০তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল আসে। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বুনুকে পরাস্ত করেন এমবাপ্পে।

৬৬তম মিনিটে পিএসজি তারকা ওসমানে ডেম্বেলে মাঝমাঠ থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে নিচু শটে বল জালে পাঠিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন।

এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছে স্পেন ও বেলজিয়াম। এ পর্যন্ত টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া স্পেন শেষ ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করেছে। তাই বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠার ব্যাপারে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে বেলজিয়াম শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ