https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বর্ষায় কর্মহীন সীমান্তবর্তী ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন। - atv sangbad দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বর্ষায় কর্মহীন সীমান্তবর্তী ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন। - atv sangbad দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বর্ষায় কর্মহীন সীমান্তবর্তী ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন। - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বর্ষায় কর্মহীন সীমান্তবর্তী ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন।

স্টাফ রিপোর্টার মোঃ আমিনুল ইসলাম দৌলতপুর কুষ্টিয়া / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

4 / 100 SEO Score

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক প্রয়োজনেও বিজিবি নির্ভরতার প্রতীক হিসেবে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায়

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
১৩ জুলাই সোমবার বেলা১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এক সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার ১০০ (একশত) অসহায় ও দুস্থ পরিবারের
মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন। ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি তাদের পাশে দাঁড়িয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রী কর্মহীন পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ ব্যাটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক,

৪৭ বিজিবি উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারায় নিয়োজিত একটি বাহিনী নয়; দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বাহিনীর অন্যতম অঙ্গীকার। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ