বিশেষ প্রতিবেদক। এটিভি সংবাদ /
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রবাসীর মাটি থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মূল চালিকাশক্তি রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তির তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন, এটিভি সংবাদ ডটকমের সম্পাদক এস এম জামান। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (NCP) নেতাকর্মীদের একটি অংশ কর্তৃক প্রদত্ত অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রাজনীতিতে শিষ্টাচার, গণতান্ত্রিক সহনশীলতা এবং বাকস্বাধীনতা যখন একটি সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, ঠিক সেই সময়ে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের উসকানিমূলক ও অশালীন বক্তব্য জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও কটূক্তি রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন এ দেশের সচেতন মহল।
এটিভি সম্পাদকের মতে, একজন জাতীয় নেতার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচায়ক হতে পারে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজনীতিতে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ও ব্যক্তিগত শালীনতা লঙ্ঘন করে কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি করা অত্যন্ত লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। এনসিপি নেতাকর্মীদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কেবল রাজনৈতিক সংস্কৃতিকেই কলুষিত করছে না, বরং সমাজে বিভেদ তৈরি করছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে দেশের ক্রান্তিলগ্নে যখন জাতীয় ঐক্যের বড় বেশি প্রয়োজন, তখন এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এটিভি সম্পাদকের এই সাহসী ও বস্তুনিষ্ঠ অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা প্রতিটি নাগরিক ও রাজনৈতিক নেতা-কর্মীর নৈতিক দায়িত্ব। এই ধরনের অশালীন আচরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না উঠলে ভবিষ্যতে তা আরও বড় বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।
বিশ্লেষকদের ধারণা, দায়িত্বশীল গণমাধ্যম এবং সচেতন নাগরিক সমাজের এমন জোরালো প্রতিবাদ রাজনৈতিক অঙ্গনে সুস্থ ধারা ফিরিয়ে আনতে এবং শিষ্টাচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।