আব্দুল জলিল, নিজস্ব প্রতিনিধি (মধুপুর), টাঙ্গাইল
মধুপুরের জাতীয় মৎস্য ২০২৬ ইং উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা গতকাল ১৬ আগস্ট রবিবার স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় মধুপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন সরকার এবং বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রতন হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মৎস্য চাষী ও সরকারি চাকরিজীবি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। কথিত আছে বাংলাদেশে প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়, যার অংশ হিসেবে মৎস্য সম্পদের সুরক্ষা ও উন্নয়নে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। বাংলাদেশের মৎস্য খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিতে ব্যাপক অবদান রাখে।
সরকার মৎস্য সম্পদের সুরক্ষার জন্য বিভিন্ন খাল-বিল ও নদীতে অভয়াশ্রম গড়ে তুলেছে। এছাড়া, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়ে থাকে। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং দেশীয় ছোট মাছ রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করে সরকারি মৎস্য অধিদপ্তর। মাছের উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের বর্তমান সময়ে বিভিন্ন সহায়তাও প্রদান করা হচ্ছে।