বরিশাল নগরীতে ময়মনসিংহের নারী ই*য়া*বা সহ গ্রেফতার।
নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে ৯৬০ পিস ইয়াবাসহ মোসা: সুমি আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত ২০:৩০ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ০৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর,বৌ বাজার এলাকার অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবস্থিত ‘শান্ত নীড়’ নামক দোতলা ভবনের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৬০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুমি আক্তার ময়মনসিংহের নান্দাইল মডেল থানার শেরপুর এলাকার বাসিন্দা এবং সাবেক মেম্বার ইছাহাক আলীর পুত্রবধূ। তার স্বামী মাজাহারুল ইসলাম।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।