https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ। - atv sangbad যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ। - atv sangbad যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ। - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

আহসান হাবীব বাপ্পী,যশোর / ২১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

1 / 100 SEO Score

তরুণীকে অচেতন করে শ্লীলতাহানি এবং সেই ঘটনার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের রামনগর ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন এক তরুণী।

অভিযোগে প্রধান আসামি হিসেবে আলিমুজ্জামান ডালিম (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি যশোরের ১১ নম্বর রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। এজাহারে অপর চার আসামি হিসেবে জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) ও রবিউল (৩৫)-এর নাম রয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ডালিমের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে কুয়াদা বাজারের একটি হোটেলে আসতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, তরুণী হোটেলে পৌঁছানোর পর তাকে চেতনানাশক মিশ্রিত পানীয় পান করানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তরুণীর দাবি, রাত আনুমানিক ১১টার দিকে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। এ সময় তিনি বুঝতে পারেন, সেখানে থাকা ব্যক্তিরা তার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হলে তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি এখন পুলিশের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ