https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের - atv sangbad বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের - atv sangbad বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

4 / 100 SEO Score

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া নারী দলকে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২টি চারে ইনিংস শুরু করে ব্যক্তিগত ৮ রানে থেমে যান ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। ১৬ রানে প্রথম উইকেট পতনের পর ৪৪ বলে ৪০ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। ৪টি চারে ২৭ রানে বিদায় নেন দিলারা।
চার নম্বরে নেমে ১০ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়কের বিদায়ের পর ১৯ বলে ২৩ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন সোবহানা ও স্বর্ণা আক্তার। ২ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪০ রান করেন সোবহানা। মিডল ও লোয়ার অর্ডারের চার ব্যাটার দুই অংকে পা রাখতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩১ রান করেন স্বর্ণা। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি ৩ উইকেট নেন।

জবাবে ১৯ রানের সূচনার পর বাংলাদেশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ দশমিক ৩ ওভারে ৫৮ রানে অলআউট হয় ইন্দোনেশিয়া। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অংক স্পর্শ করতে সক্ষম হয়েছেন ওপেনার মারিয়া কোরাজন। সর্বোচ্চ ১২ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ১৫ রানে ৩ এবং পেসার মারুফা আক্তার ৬ রানে ২ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন ১টি করে শিকার করেন। ম্যাচ সেরা হন নাহিদা। আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ