ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নদীর পানিতে ডুবে হোসাইন আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ভূল্লী উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোড (মন্ডলপাড়া) এলাকায় ভূল্লী নদীর বাংরোড সুইচ গেটে এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন আহমেদ ওই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হোসাইন আহমেদ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ভূল্লী নদীর বাংরোড সুইচ গেটে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”