https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চুরির অভিযোগে ২ কিশোরকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২ - atv sangbad চুরির অভিযোগে ২ কিশোরকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২ - atv sangbad চুরির অভিযোগে ২ কিশোরকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন

চুরির অভিযোগে ২ কিশোরকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

রিপোর্টার নাম / ১১৪ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি, এটিভি সংবাদ
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোমল পানীয়র বোতল চুরির অভিযোগ এনে হাত-পা বেঁধে রুবেল মিয়া (১৫) ও জিবান আহমদ (১৬) নামের দুই কিশোরের ওপর মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে রুবেল মিয়া নামের কিশোর একজন মানসিক প্রতিবন্ধী। নির্যাতনের শিকার দুই কিশোরের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের বাড়ুয়াকান্দি গ্রামে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে ভুক্তভোগী রুবেলের ভাই রাসেল মিয়া বাদী হয়ে দোকান মালিক খালিদ হাসান রুমেলকে প্রধান আসামি করে ও আরো ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পরে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ ওই দোকান মালিক খালিদ হাসান ও কর্মচারী পাপ্পু পালকে গ্রেপ্তার করেন। আজ শুক্রবার বিকেলে খালিদ ও পাপ্পুকে আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ জুলাই) বিকেলে বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেলের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় খালিদ প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে দিয়ে মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর কাজ করান। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর কোমল পানীয় একটি ‘টাইগার’ নিয়ে যায়।
বিষয়টি দেখে দোকান মালিক খালিদ হাসান তার দোকানের কয়েকজন কর্মচারীসহ রুবেল মিয়াকে আটক করে। এই সময় রুবেলের চাচাতো ভাই জিবান আহমদ এগিয়ে আসলে তাদের দুজনকে আটক করে বেঙ্গল ফুডের উপরে একটি জিমনেশিয়াম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্যাতন চালিয়ে মারপিট করে জখম করে।
নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে উল্লেখিত দুই কিশোরকে নেওয়া হলে সমিতির নেতারা সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে দুই শ টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেয়।
এ সময় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ খলিল মিয়াসহ সমিতির অন্যরা উপস্থিত ছিলেন। পরে আহত দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসা করানো হয়।
নির্যাতনের শিকার দুই কিশোরের বরাত দিয়ে রুবেলের বড় ভাই রাসেল বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে কাজ শেষের দিকে আমার ভাই রুবেল তৃষ্ণা মেটাতে গাড়ি থেকে কোমল পানীয়র একটি বোতল নিয়ে যায়। এ সময় খালিদ ও তার দোকানের কর্মচারীরা চুরির অভিযোগ এনে তাকে আটক করেন। পরে আমার ভাই ও চাচাতো ভাই জিবানকে ব্যবসায়ী খালিদ তার জিমনেশিয়ামের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে রড এবং ইলেকট্রিক ক্যাবল দিয়ে এলোপাথাড়ি আঘাত করে নির্যাতন চালান।’
অভিযুক্ত খালিদ হাসান রুমেল আটক হওয়ার আগে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ