https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মিরপুরে হাথুরুসিংহের ছেলে, টাইগারদের নেটে ভারতীয় বোলার - atv sangbad মিরপুরে হাথুরুসিংহের ছেলে, টাইগারদের নেটে ভারতীয় বোলার - atv sangbad মিরপুরে হাথুরুসিংহের ছেলে, টাইগারদের নেটে ভারতীয় বোলার - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

মিরপুরে হাথুরুসিংহের ছেলে, টাইগারদের নেটে ভারতীয় বোলার

রিপোর্টার নাম / ১১০ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৯:২০ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

বাংলাদেশ দলের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্পের পাশাপাশি এদিন বিশেষ আলোচনায়, জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ছেলে চায়াক হাথুরুসিংহে। বাবার সঙ্গে এদেশে এসে তিনি ঘুরে দেখেছেন পুরো স্টেডিয়াম। তবে শুধু চায়াক নয়, টাইগারদের অনুশীলনে ছিলেন আরও এক নতুন মুখ। ভারতীয় রিস্ট স্পিনার কারাপ্পাক জিয়াস।

কোনো সিরিজ, ছুটি কাটিয়ে ফেরা কিংবা অনুশীলন শুরুর আগে চান্ডিকার উইকেট দর্শন, পিচ কিউরেটর গামিনীর সঙ্গে আলাদা কথোপকথন নতুন কিছু নয়। তবুও এই ছবিটায় আছে নতুনত্ব।

চায়াক হাথুরুসিংহে। টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ছেলে। এবার তাসমান সাগর পাড় থেকে ফেরার সময় বঙ্গদেশে ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছেন হাথুরু। আলোচনার মধ্যমণি তাই চান্ডিকা নন, হাথুরু জুনিয়র।
মূল মাঠ থেকে ইনডোর। সর্বত্রই ঘুরে দেখেছেন চায়াক হাথুরুসিংহে। অন্যসব কোচিং স্টাফদের সঙ্গেও মেতেছেন খুনসুটিতে। বাবার কর্মস্থলে ছেলে যেন বাঁধন হারা পাখি।
প্রথম দিনের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্পে চমক আছে আরও। কারাপ্পাক জিয়াস। এই নামটির সঙ্গেও পরিচয় থাকার কথা টাইগার ভক্তদের। ভারতের কেরালা রাজ্যের এই রিস্ট স্পিনারকে গেল বছর বাংলাদেশ দলের অনুশীলনে নেট বোলার হিসেবে নিয়ে আসেন শ্রীধরন শ্রীরাম। গেল বছর এশিয়া কাপেও যার ডাক পড়েছিল টাইগারদের ক্যাম্পে। এবারও এশিয়া কাপের আগে হওয়া বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে উপস্থিত কারাপ্পাক জিয়াস। দৈনিক ৫০ ডলারের ভিত্তিতে তাকে অনুশীলনে রেখেছে বিসিব। টিম ম্যানেজমেন্ট যতদিন চায় ততদিন বল করবেন মুশফিক-শান্তদের।
এদিন কারাপ্পাকে খেলতে ভালোই কষ্ট হয়েছে রিয়াদ-শান্তদের৷ সঙ্গে শিখেছেনও বেশ। মাঝে মঝেই সেড়েছেন আলাপও। সূত্রের খবর, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন কারাপ্পাক। মূলত মানসম্মত লেগি আর রিস্ট স্পিনার না থাকায় তাকে দিয়েই অনুশীলনে সে অভাব পূরণ করছে ম্যানেজমেন্ট।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ