https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ভোট যদি চুরি না হয়, সেটাই হবে সংবিধান মতো নির্বাচন : কাদের সিদ্দিকী - atv sangbad ভোট যদি চুরি না হয়, সেটাই হবে সংবিধান মতো নির্বাচন : কাদের সিদ্দিকী - atv sangbad ভোট যদি চুরি না হয়, সেটাই হবে সংবিধান মতো নির্বাচন : কাদের সিদ্দিকী - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

ভোট যদি চুরি না হয়, সেটাই হবে সংবিধান মতো নির্বাচন : কাদের সিদ্দিকী

রিপোর্টার নাম / ১২১ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সত্যিই যদি উৎসবমুখর নির্বাচন হয়, তাহলে সব নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের মানুষ যদি ভোট দেয়, ভোট যদি চুরি করা না হয়, তাহলে সেটাই হবে সংবিধান মতো নির্বাচন। কিন্তু কয়েক বছর মানুষ ভোট দিতে পারে না। শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

তিনি আরও বলেন, ভোট চুরি ঠেকাতে নাকি সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। রাতে কোনো কেন্দ্রে ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয় তাহলে ব্যালট পেপার সকালে গেলে যা হবে, রাতে গেলেও তা হবে। সরকারে যারা আছেন, তারা প্রতিমুহূর্তে মনে করেন দেশ স্বর্গরাজ্য হয়েছে। কিছু দিন আগে এক মন্ত্রী বলেছেন আমরা বেহেশতে আছি। নির্বোধকে কোনোভাবে বোঝানো যায় না। যদি নিজেরা বোঝে, তাহলে অন্যের বোঝাতে হয় না। আমি খুব অস্বস্তিতে আছি।

শনিবার (১২ আগস্ট) বিকালে শহরের কমিউনিটি সেন্টারে টাঙ্গাইলে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, এক অর্থে আমরা কঠিন অবস্থার মধ্যে আছি। দেশ ভালো চলছে, অন্তর থেকে এটা বলার তাগিদ অনুভব করি না।

জোটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, জোটে গিয়েছিলাম। অনেকে মনে করে আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে যাইনি। ড. কামাল হোসেনকে দেখে তার নেতৃত্ব মেনে জোটে গিয়েছিলাম।

বর্ধিত সভায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ