শামিমুর রহমান জিসান।বান্দরবান প্রতিনিধি//
বান্দরবান জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। তিনি আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আলীকদম প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।