https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ জন বিদেশি! - atv sangbad বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ জন বিদেশি! - atv sangbad বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ জন বিদেশি! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ জন বিদেশি!

বগুড়া প্রতিনিধি, এটিভি সংবাদ / ২৩৫ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

বগুড়া প্রতিনিধি, এটিভি সংবাদ //

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২৫ জন বিদেশি নাগরিক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা এই ২৫ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে একটি আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আলোচনা সভায় ইতালির নাগরিক ও ফিল্ম মেকার আলবার্তো স্টারোস্টা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ, তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটি আমার কাছে ভিন্ন, কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।

মালয়েশিয়ার নাগরিক ও ফিল্ম মেকার জুনিয়া আনিলিক বলেন, আমাদের দেশেও প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বাংলাদেশের বগুড়ায় এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে তুলবে।

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই আয়োজন ২৫ জন বিদেশি নাগরিক উপভোগ করেছেন। ভাষার মাসে এটি নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।”

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে ২৫ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল ও তাসনিম ত্রয়ী।

উল্লেখ্য, ২৫ জন বিদেশি নাগরিক পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এ যোগ দিতে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ