দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, ইতোমধ্যে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিতে শুরু করেছেন। দিন শেষে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে আশা করছেন তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️। সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২️। চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,
এটিভি/বিপি/এস