https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন - atv sangbad নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন - atv sangbad নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৪৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন
নোবিপ্রবির উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাস হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এই প্রকল্প নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আনবে এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অবকাঠামোগত ঘাটতি দূর করবে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর জানায়, অনুমোদিত বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন-৩ নির্মাণে। সাত বছর ধরে স্থবির থাকা এ ভবনের নির্মাণ পুনরায় শুরু করার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ এই ভবনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকায় শিক্ষার্থী ও বিভাগের সম্প্রসারণ পরিকল্পনা ব্যাহত হচ্ছিল। ফলে এ বরাদ্দকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নতুন প্রকল্পের আওতায় আরো রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ নির্মাণ, মসজিদের দ্বিতীয় তলা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন, নতুন সাব-স্টেশন স্থাপন, শিক্ষক ও কর্মচারী আবাসিক ভবনে লিফট সংযোজন, ক্যাম্পাসজুড়ে এলইডি লাইট স্থাপন এবং আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সুবিধা উন্নয়ন। পাশাপাশি গবেষণা উন্নয়নে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি টাকা, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। এ ছাড়া অগ্নিনির্বাপণ নিরাপত্তা জোরদারে বরাদ্দ আছে ৩৫ লাখ টাকা।

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো. আতাউর রাহমান বলেন, ভিসি স্যার প্রকল্পটি পাস করাতে দীর্ঘদিন চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরতে আমরা গত কয়েক মাস ধরে ঢাকায় দৌড়ঝাঁপ করেছি। অবশেষে আজকের অনুমোদন নোবিপ্রবির জন্য এক ঐতিহাসিক দিন। 

নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান ঘটল। এই অনুমোদনের মাধ্যমে নোবিপ্রবির শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোতে আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে।

আমরা শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত চেষ্টা করছি।
এটিভি সংবাদ// এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ