https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন - atv sangbad যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন - atv sangbad যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৪৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ন
যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন
যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ : যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘চট্টগ্রামে হামলার পরে আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নেয়নি। নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারে বিএনপি এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে।’ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ‍্যাসিবাদবিরোধী ঐক‍্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক‍্য থাকে, তবে জাতীয়ভাবে এ-জাতীয় ঘটনা প্রতিরোধ করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘কালকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে ঐক‍্যের ডাক দেওয়া হয়েছে, সেখানে যাওয়ার জন‍্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সেখানে যাবে বিএনপি। হাদির পাশাপাশি আরো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ-জাতীয় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ‍্যাসিবাদ মনে করে নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা।’গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যান দুইজন।

পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এটিভি সংবাদ// এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ