জানার বিষয় হলো, জমি ক্রয় করার পর এখনো কি আমাকে এর মূল্যের জাকাত আদায় করতে হবে? জানালে উপকৃত হব।
-মিনহাজ, মাইজদী, নোয়াখালী
উত্তর
না, আপনাকে ওই জমির মূল্যের জাকাত আদায় করতে হবে না। কেননা ওই জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়নি।
আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন–
لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاة
কোনো বস্তুর ওপর জাকাত আসে না, যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর জাকাত আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৬০)
* >المحيط البرهاني< ৩/১৬৩ : لكنا لا نوجب الزكاة في العروض إن لم تكن للتجارة بالإجماع.
–আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫”