সেনবাগ প্রতিনিধি
ইসরাফিল সাইমুম
পবিত্র মাহে রমজান উপলক্ষে
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সেনবাগ দক্ষিণ আর্দশ থানা শাখার উদ্যোগে আয়োজন করা হয় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল
উক্ত ইফতার মাহফিলে
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় ব্যবসা শিক্ষা সম্পাদক জনাব হারুন রুবেল।
বিশেষ মেহমান, নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি, সেনবাগ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা সহকারী সেক্রেটারি নরুল হুদা মিলন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য জনাব তারেক মুনাওয়ার।
বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি দাউদ ইসলাম।
বর্তমান নোয়াখালী জেলা উত্তরের প্রকাশনা সম্পাদক মুশফিকুজ্জামান তামিম।
জেলা উত্তরের সাবেক অফিস সম্পাদক ঈসমাইল মেহেদী।
প্রোগ্রাম পরিচালনা করেন সেনবাগ দক্ষিণ থানা সভাপতি ফয়জুল ইসলাম দিদার।