মোহাম্মদ নাসির উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সোমবার ১৬ মার্চ সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া এলাকার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাম সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ থেকে লাসটি উদ্ধার করা হয় নিহত যুবকের নাম মনির হোসেন রাড়ী ২৫ তিনি উপজেলার ধুল খোলা ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান রারীর ছেলে জীবিকার তাগিদে তিনি মাছ শিকার বিভিন্ন ধরনের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে বিদ্যালয়ের পাশের বাড়ির কয়েকজন শিশু গাছের পাতা সংগ্রহ করতে গিয়া পরিত্যক্ত টয়লেটের টাংকির ভিতরে একটি লাশ দেখতে পায় পরে তারা চিৎকার করলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন এবং বিষয়টি হিজলা থানার পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্যাংকের ভিতর থেকে লাসটি উদ্ধার করে এ সময় ঘটনাস্থলে শতাধিক উৎসুক মানুষ ভিড় করেন বরিশাল হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল হোসেন জানাই উদ্ধার হওয়া লাশটি প্রথমে উদ্ধৃত ছিল পরে স্থানীয়দের মাধ্যমে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে যুবককে হত্যা করে লাশটি টয়লেটের ট্যাংকির ভিতরে ফেলে রাখে গেছে লাশের শরীরও মুখ মন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা হত্যা কান্ডের ইঙ্গিত দেয় ওসি আরো জানায় ঘটনার রহস্য উদঘাটনের পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে এবং তদন্তের সহায়তার জন্য সিআইডি কে ও অবহিত করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতাহা প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে জানান তিনি এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষে থেকে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।