https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক - atv sangbad ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক - atv sangbad ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম

ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক

বাসিত চৌধুরী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক
ইনানের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের প্রতিযোগিতার ডাক: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বিতর্ক

বাসিত চৌধুরী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রবন্ধ প্রতিযোগিতার ডাক দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ইনানের এই পোস্ট এবং সংগঠনের কর্মসূচি ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তার পোস্টকৃত বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে তিনটি বিভাগে প্রবন্ধ আহ্বান করা হয়েছে এবং বিজয়ীদের জন্য ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে ৩১ মার্চের মধ্যে লেখা পাঠানোর এই আহ্বান আইনিভাবে কতটা বৈধ, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
ইনান তার পোস্টে সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করলেও ছাত্রলীগের বিগত ১৫ বছরের রক্তাক্ত ইতিহাস ও সাম্প্রতিক নিষেধাজ্ঞা এই আহ্বানের বিপরীতে এক বড় বৈপরীত্য তৈরি করেছে। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পেছনে হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র আক্রমণের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। বিশেষ করে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ‘টর্চার সেল’ পরিচালনার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তার প্রামাণ্য চিত্র দেশের প্রতিটি গণমাধ্যমে উঠে এসেছে।
বিগত সময়ে ইনান বা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব এই অপরাধগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করলেও ৫ আগস্টের পর তাদের এই অবস্থান আর গ্রহণযোগ্যতা পায়নি। বর্তমানে সংগঠনটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তাদের যেকোনো ডিজিটাল প্রচারণা আইনি জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ৫ আগস্টের পর থেকে ইনানসহ শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও ফেসবুকের মাধ্যমে নিজেদের অস্তিত্ব ও সাংগঠনিক সক্রিয়তা টিকিয়ে রাখার এই চেষ্টা করছেন তারা। তবে এই প্রতিযোগিতার আড়ালে নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়টি এখন নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ