https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যাসিবাদ ইস্যুতে জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্ক! - atv sangbad ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যাসিবাদ ইস্যুতে জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্ক! - atv sangbad ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যাসিবাদ ইস্যুতে জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্ক! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যাসিবাদ ইস্যুতে জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্ক!

প্রবীর চৌধুরী রিপন, এটিভি সংবাদ / ১৯৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রবীর চৌধুরী রিপন, এটিভি সংবাদ //

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের একটি মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। “কিভাবে বুঝবো ফ্যাসিবাদ আছে” এমন মন্তব্য করেছেন, জেলা প্রশাসক শারমিন আকতার জাহান। বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এক সাংবাদিক।

বুধবার (২৫ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগকারী দৈনিক দিনকাল প্রত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটু।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী আদর্শের সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযাপন কমিটিতে উপেক্ষিত হয়ে আসছেন। তার দাবি, বিগত সরকারের সময় যারা এসব কমিটি পরিচালনা করতেন, এখনও তারাই অধিকাংশ ক্ষেত্রে দায়িত্বে রয়েছেন। অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তনের প্রত্যাশা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন জাতীয় দিবস ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় তেমন পরিবর্তন দেখা যায়নি। এতে করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংস্কৃতিকর্মীরা বিব্রত ও বঞ্চিত বোধ করছেন।

এ প্রেক্ষিতে তিনি আনিসুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান শাহীন, মাইনুল হোসেন চপল, সোহেল আহাদ, আফজালুর রহমান রিপন ও নুসরাত জাহান বুশরাসহ কয়েকজন সংস্কৃতিকর্মীকে ভবিষ্যৎ কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। অভিযোগকারী নিয়াজ মো. খান বিটু বলেন, অভিযোগটি জমা দেওয়ার সময় জেলা প্রশাসকের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, কিভাবে বুঝবো ফ্যাসিবাদ আছে? যা নিয়ে এখন বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

তবে এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আকতার জাহানের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে,বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দিবস ও সাংস্কৃতিক কার্যক্রমে ফ্যাসিবাদব্যতিত সব মত ও আদর্শের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ