https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু - atv sangbad বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু - atv sangbad বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু

ক্রীড়া ডেস্ক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।

এক বিবৃতিতে জানানো হয়, এই “লাস্ট-মিনিট” বিক্রির ধাপটি পুরো টুর্নামেন্ট জুড়ে খোলা থাকবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

“আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে এবং ধাপে ধাপে ছাড়া হবে। এমনকি কখনো কখনো একই দিনে অনুষ্ঠিত ম্যাচের টিকিটও সেদিনই বিক্রির জন্য ছাড়া হতে পারে।

এটি টিকিট বিক্রির চতুর্থ ও শেষ আনুষ্ঠানিক ধাপ। আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতার ওপর নির্ভর করে মোট প্রায় ৭০ লক্ষ টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে ফিফা ব্যপক সমালোচনার মুখে পড়েছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামের একটি সংগঠন মঙ্গলবার ইউরোপীয় কমিশনে “অতিরিক্ত টিকিট মূল্য”র অভিযোগে মামলা দায়ের করেছে। তাদের দাবি, ফিফা একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে ইউরোপীয় সমর্থকদের ওপর উচ্চমূল্য এবং অস্বচ্ছ ও অন্যায্য ক্রয় প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টিকিটের দামকে সমর্থন করে বলেছেন, “অস্বাভাবিক” চাহিদার কারণেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

চাপের মুখে ফিফা ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করেছে, যা অফিসিয়াল সাপোর্টার্স ক্লাবগুলোর জন্য সংরক্ষিত। তবে ফুটবল সাপোর্টার্স ইউরোপের মতে, সাধারণ বিক্রি শুরুর আগেই এই ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে ফিফা জানিয়েছে ২ এপ্রিল থেকে টিকিট পুনর্বিক্রয় ও বিনিময়ের জন্য তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম আবার চালু করা হবে। এই প্ল্যাটফর্মটিও সমালোচনার মুখে পড়েছে, কারণ পুনর্বিক্রয় করা টিকিটের দাম অনেক বেশি। যদিও ফিফা বলছে, এটি একটি “ফ্যান-টু-ফ্যান” মার্কেট এবং এখানে বিক্রেতারাই টিকিটের দাম নির্ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ