বৃহস্পতিবার ২ জুলাই সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে রাঙামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন জলমনি চাকমা (৪৯), কোতোয়ালী উপজেলার কুতুকছড়ি এলাকার বাসিন্দা এবং নতুন বাবু (৩৯), বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ।