https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গাজীপুরে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ - atv sangbad গাজীপুরে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ - atv sangbad গাজীপুরে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম

গাজীপুরে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ঝটিকা মিছিল, থানা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ

সামাদ খন্দকার। গাজীপুর প্রতিনিধি / ১৮০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

12 / 100 SEO Score

৫ আগস্টের পটপরিবর্তনের পর ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল বিদেশ থেকে দেশে ফিরেই রাজপথে ঝটিকা মিছিল করেছেন। মিছিলে ‘গাজীপুরে একটাই আইন চলবে, শেখ হাসিনার’—এমন স্লোগান দেওয়া হয়।

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য মিছিলে ক্ষুব্ধ হয়ে বিকেলে জয়দেবপুর থানা এলাকায় কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন:
একটি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন কীভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্য মিছিল করার সাহস পায়, তার জবাব প্রশাসনকে দিতে হবে।

এই ঘটনার পেছনে প্রশাসনের কোনো গাফিলতি বা ইন্ধন আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। অবিলম্বে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিক্ষোভকারীরা এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ঝটিকা মিছিলের স্থানটি জয়দেবপুর থানা সীমানার ভেতরে নয়।
তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছি।

ভিডিওর ফুটেজ দেখে জয়দেবপুর থানা এলাকার কাউকে যদি চিহ্নিত করা যায়, তবে তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ