https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস - atv sangbad বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস - atv sangbad বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস

নিজস্ব প্রতিবেদক, / ৫৩ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

4 / 100 SEO Score

জুনে ইউরোপের অধিকাংশ অঞ্চলে রেকর্ড তাপদাহ দেখা দিলেও তা থেকে অনেকটাই রক্ষা পেয়েছিল গ্রিস। তবে এবার দেশটি চলতি বছরের প্রথম তাপপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে।

দেশটির বিশিষ্ট আবহাওয়াবিদ থিওদোরোস কোলিদাস রোববার ফেসবুকে জানান, থেসালি, পেলোপোনিসের কয়েকটি এলাকা ও বৃহত্তর এথেন্স অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কোলিদাস বলেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘এটি সাধারণ উষ্ণ আবহাওয়া নয়। মূলত মূল ভূখণ্ডজুড়ে তাপপ্রবাহের বৈশিষ্ট্যসম্পন্ন একটি তাপমাত্রার পরিস্থিতি তৈরি হচ্ছে।’

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট মেটিও ডট জিআর শনিবার জানায়, চলতি মৌসুমে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কোনিৎসায়। সেখানে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় আবহাওয়া সংস্থা ইএমওয়াই রোববার পূর্বাভাসে জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার গ্রিসের মূল ভূখণ্ডে তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

গ্রিসে জুলাইয়ের শেষ দিকে তাপমাত্রা এভাবে বাড়া অস্বাভাবিক। জুনে কয়েক দফা বৃষ্টিপাত ও চলতি মাসের প্রবল বাতাসের কারণে এ মৌসুমে তাপপ্রবাহ দেখা দেয়নি। অথচ একই সময়ে ইউরোপের অধিকাংশ অঞ্চলে একের পর এক তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট মেটিও ডট জিআর জানিয়েছে, ২০১১ সালের পর এটি তৃতীয়বারের মতো সবচেয়ে বিলম্বিত ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হলো। এর আগে ২০১৫ সালের ২০ জুলাই এবং ২০১৩ সালের ৩০ জুলাই এমন রেকর্ড হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ