সত্যম চক্রবর্তী। দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধি//
নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই জন কে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগিচা পাড়া এলাকার জলিল ড্রাইভারের গোয়াল ঘরে অভিযান চালিয়ে ৭ শত ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শফিকুল ইসলাম এবং তামান্না আক্তার নামে দুই জন কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগিচা পাড়ার জলিল ড্রাইভারের বাসা তল্লাশি করে গরুর গোয়াল ঘর থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা। এই ব্যাপারে দুজন কে আটক করা হয়েছে। তাদেরকে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হবে।