আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার, পাবনা /
পাবনার বেড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে বেড়া উপজেলার ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে আলহেরা নগর থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান এ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, উপজেলা সেক্রেটারী মোজ্জাম্মেল হোসেন পৌর আমীর মাওলানা মোকাদ্দেসুর রহমকন, পৌর সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, নতুন ভারেঙ্গা ইউনিয়নের আমীর ইমরান হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পথসভায় জুলাই সনদ অতিদ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারের কাছে আহ্বান জানান।