https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মহম্মদপুরে প্রশাসনিক কাজে স্বাধীনতা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের প্রতিবাদ - atv sangbad মহম্মদপুরে প্রশাসনিক কাজে স্বাধীনতা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের প্রতিবাদ - atv sangbad মহম্মদপুরে প্রশাসনিক কাজে স্বাধীনতা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের প্রতিবাদ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা।

মহম্মদপুরে প্রশাসনিক কাজে স্বাধীনতা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের প্রতিবাদ

আব্দুল্লাহ আল মামুন, মহম্মদপুর প্রতিনিধি / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

9 / 100 SEO Score

আব্দুল্লাহ আল মামুন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি /

মাগুরার মহম্মদপুরে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, বিভিন্ন সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজির অভিযোগ এবং অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়

জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফলকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ৯ আগস্ট উপজেলা বিএনপির একটি অংশ প্রতিবাদ মিছিল করে। এরই প্রতিবাদে বুধবার বিএনপির অপর একটি অংশ এ কর্মসূচি পালন করে

মিছিলে চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না, ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, শরিফুজ্জামান টুকু, অ্যাডভোকেট আহ্সান হাবিব খাঁন সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ

বক্তারা বলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সহযোগিতায় মহম্মদপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ এসেছে। সাধারণ মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।

ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রসঙ্গে বক্তারা বলেন, প্রায় ৯০০ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে কেউ প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি বা অপপ্রচার চালালে তা মেনে নেওয়া হবে না। মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ