পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে তেহরান। একই সঙ্গে ইউরোপকে একটি শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে বলেও মন্তব্য করেছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মাজিদ নিলি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিলি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ দেশটির দৃঢ় অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও সংকট মোকাবিলার সক্ষমতাকে আরও স্পষ্ট করেছে।
তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও চাপ সত্ত্বেও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও যোগাযোগের পথ এখনো অনুসরণ করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের ভূমিকার সমালোচনা করে নিলি বলেন, আঞ্চলিক অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও সংকট মোকাবিলায় ইরানের দৃঢ়তা রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহলে ক্রমবর্ধমান মনোযোগ আকর্ষণ করেছে।