https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার - atv sangbad তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার - atv sangbad তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি / ৩৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

1 / 100 SEO Score

রাজশাহীর তানোর উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামে জমিতে পানি নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া রসুল মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রসুল মণ্ডল উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত লকি মণ্ডলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রসুল মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে রসুল মণ্ডল নিজের কট নেওয়া জমিতে পানি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়নি।
তবে পরদিন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের এক ব্যক্তি রসুল মণ্ডলকে জমিতে পড়ে থাকতে দেখে তার ছেলে আতাউর মণ্ডলকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে ছেলে আতাউর মণ্ডল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের ধারণা, জমিতে পানি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে রসুল মণ্ডলের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্ট্রোক করে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, রসুল মণ্ডলের স্ত্রী প্রায় চার বছর আগে মারা যান। এরপর থেকে তিনি সন্তানদের কাছেই থাকতেন এবং তাদের কাছ থেকেই খাওয়া-দাওয়া করতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
এদিকে মরদেহ উদ্ধারের পর বিষয়টি তানোর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রসুল মণ্ডলের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। থানায় একটি( ইউ ডি) মামলা দায়ের করে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রসুল মণ্ডলের আকস্মিক মৃত্যুতে গোকুল মধ্যপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ