https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শায়েস্তাগঞ্জ সড়কের দুই পাশের হাজারো গাছ কর্তন! - atv sangbad শায়েস্তাগঞ্জ সড়কের দুই পাশের হাজারো গাছ কর্তন! - atv sangbad শায়েস্তাগঞ্জ সড়কের দুই পাশের হাজারো গাছ কর্তন! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শায়েস্তাগঞ্জ সড়কের দুই পাশের হাজারো গাছ কর্তন!

রিপোর্টার নাম / ১৭৩ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ  

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নতুন ব্রিজ থেকে সড়ক যুক্ত হয়েছে শায়েস্তাগঞ্জের কলিমনগরে। আবার শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর থেকে যুক্ত ওই সড়কপথ চলে গেছে জেলা শহরে। সড়কটির উভয় পাশে নানা প্রজাতির এক থেকে দেড় হাজার গাছ ছিল।

এসব গাছে আবাসস্থল ছিল শত শত পাখির। স্থানীয় বন বিভাগের ভাষ্য মতে, এক হাজার ২৪৬টি গাছ সামাজিক বনায়নের আওতায় প্রায় ১০ কিলোমিটারে রোপণের ১৩ বছরের মাথায় নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।

এখানে পরিবেশ প্রেমিকদের ভাষ্য, গাছগুলোতে থাকা পাখিগুলো এখন কোথায় যাবে। গাছ কর্তনে পাখিগুলো আপন নিবাস হারিয়েছে। শুধু তাই নয়, রোপণকৃত আকাশমনি, শীল করই, ম্যানজিয়াম, লোহা, মেহগনি জাতীয় গাছ। ওইসব গাছের জন্য সড়কটি হয়ে উঠেছিল অপরূপ। পথচারীরা বিশ্রাম নিতেন গাছের নিচে। প্রচণ্ড গরমে সড়কটি দিয়ে যাতায়াতে গাছের ছায়া ও বাতাসে স্বস্তি পাওয়া যেত। গাছ কর্তনের ফলে এ দৃশ্য আর দেখা যাবে না। এর প্রভাব পড়েছে পরিবেশের উপর।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, এই উষ্ণায়নের সময়ে যখন গাছ রক্ষার জন্য আমরা আন্দোলন করছি। তখন এভাবে গাছ কেটে ফেলে শুধু পরিবেশের ক্ষতি করেনি, সড়কের সৌন্দর্য্যও নষ্ট হয়েছে। আশ্রয়হীন হয়েছে পাখিগুলো। ছোট গাছগুলোও কেটে ফেলা হয়েছে সড়কের পাশ থেকে। ক্রমাগতভাবে তাপমাত্রা যখন বাড়ছে, বেশি বেশি করে গাছ লাগানোর কথা যখন বলা হচ্ছে। ঠিক সেই সময় গাছগুলো না কেটে বিকল্প কোনো চিন্তা করা উঠিত ছিল। যেহেতু এখনই সড়ক প্রশস্ত হচ্ছে না তাই এক সঙ্গে না কেটে ভাগ করে কাটলে পরিবেশ রক্ষা পেত।

হবিগঞ্জের কৃতিসন্তান বাপা জাতীয় কমিটির সদস্য সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ওই সড়কের উভয় পাশে যৌক্তিক দূরত্বে অবিলম্বে নতুন গাছ রোপণ এবং অবশিষ্ট গাছগুলো রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীলদের প্রতি দাবি জানান।

জানা গেছে, গাছগুলো বিক্রি মূল্য থেকে বন বিভাগ পাবে ৪৫ ভাগ। ৪৫ ভাগ পাবেন যারা গাছ রোপণ করেছিলেন এবং বাকি ১০ ভাগ টাকা দিয়ে বন বিভাগ আবারো বনায়ন করবে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, ১০ কিলোমিটার সড়কে বন বিভাগ সামাজিক বনায়নের মাধ্যমে গাছ লাগাই। বন বিভাগ এই গাছ কাটার জন্য জেলা বন ও পরিবেশ কমিটি বরাবর আবেদন করলে ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গাছগুলো কাটা হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কটি ডাবল লেন করতে একটি ডিপিপি (ডেভলাপম্যান্ট প্রজেক্ট প্রপোজাল) ঢাকায় প্রেরণ করা হয়েছে, তবে সেটি এখনও অনুমোদন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ