https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - atv sangbad প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - atv sangbad প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার নাম / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

আহসান হাবীব, এটিভি সংবাদ

বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

 এর আগে বুধবার (২৬ জুলাই) রাত ১০টায় রাজধানীর রামপুরায় নিজ বাসায় মারা যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও বাসসের সাবেক বার্তা সম্পাদক শাহজাহান মিয়া। পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসা নেন। এরপর বাসায় নিয়ে আসা হয় তাকে।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার দাফনের স্থানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শাহজাহান মিয়ার জন্ম মুন্সীগঞ্জ জেলায়।

বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের পক্ষে অন্যতম নেতৃত্বে ছিলেন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুবার সাধারণ সম্পাদক, পাঁচবার সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন। কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায়। অবসরে যান প্রধান বার্তা সম্পাদক হিসেবে।

বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ